চট্টগ্রামে অসহায় মানুষের মাঝে আলোকিত শিখা ফাউন্ডেশনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মোঃ সাইফুল ইসলাম | চট্টগ্রাম

পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত শিখা ফাউন্ডেশন

সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রায় অর্ধশতাধিক গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. এস. এম. আবু বকর শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোঃ সাইফুল ইসলাম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাদেক, অর্থ সম্পাদক মুহাম্মদ আইয়ুব খান, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আল-আমিন, কার্যকরী সদস্য মুহাম্মদ মুন্না শাফিন, সিনিয়র সদস্য মুহাম্মদ শাকিল, মুহাম্মদ জোবায়ের কামাল, মুহাম্মদ মানিক, মুহাম্মদ জিলানী, মুহাম্মদ শামিম এবং মুহাম্মদ আব্দুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা আলোকিত শিখা ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *